রুবেলা
রুবেলা কি?
রুবেলা একটি ভাইরাস জনিত অত্যন্ত ছোঁয়াচে রোগ। এই রোগের জীবাণু প্রধানত বাতাসের সাহায্যে শ্বাসতন্ত্রের মাধ্যমে সুস্থ শরীরে প্রবেশ করে এবং রুবেলা রোগের লক্ষণ দেখা দেয়। গর্ভবতী মায়েরা গর্ভের প্রথম ৩ মাসের সময় রুবেলা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে শতকরা ৯০% ক্ষেত্রে মা থেকে গর্ভের শিশু আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে গর্ভের শিশুর মৃত্যু হতে পারে অথবা জন্মগত বিভিন্ন জটিলতা নিয়ে জন্ম গ্রহণ করে যা কনজেনিটাল রুবেলা সিনড্রোম (সিআরএস) নামে পরিচিত।
কিভাবে ছড়ায়?
রুবেলা আক্রান্ত ব্যক্তি থেকে এই রোগের জীবাণু বাতাসের সাহায্যে শ্বাসতন্ত্রের মাধ্যমে সুস্থ শরীরে প্রবেশ করে।
লক্ষণগোলাপি রং-এর হালকা দানা দেখা যায়। প্রথমে দানা মুখমন্ডলে বের হয় যা পরবর্তী ৫-৭ দিনের মধ্যে সারা শরীরে ছড়িয়ে যায়।ঘাড়ের গ্রন্থি ফুলে যাওয়াঅল্প জ্বর, সর্দি ও কাশি, গলা ব্যথা, মাথা ব্যথাচোখ লাল হওয়াক্ষুধা মন্দা, বমি বমি ভাবকিছু কিছু ক্ষেত্রে অস্থি সন্ধি ব্যথা হতে পারেঅস্বস্থিবোধ করা।
প্রতিরোধ:শুধুমাত্র ভ্যাকসিন রুবেলা প্রতিরোধ করতে পারে।
Fact source: http://maoshishu.dghs.gov.bd/child_health/child_disease_guidelines/rubella