হাত ধোয়ার নিয়ম

সাধারণ হাত ধোয়া আর ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হাত ধোয়ার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। সাবান বা হ্যান্ডওয়াশ হাতে মেখেই তা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললে আপনি ভাইরাস থেকে সুরক্ষিত নাও থাকতে পারেন। এক্ষেত্রে যথাযথভাবে হাত ধোয়ার কিছু উপায় হল-

প্রথম ধাপ: প্রবাহমান পানি দিয়ে হাত ভেজানো।

দ্বিতীয় ধাপ: ভেজা হাতের পুরোটায় ভালোভাবে সাবান মাখানো।

তৃতীয় ধাপ: অন্তত ২০ সেকেন্ড হাতের সামনের ও পেছন ভাগ, আঙুলগুলোর মধ্যে ও নখের নিচের অংশ ভালোভাবে ঘষতে হবে।

চতুর্থ ধাপ: প্রবাহমান পানি দিয়ে পুরো হাত ভালোভাবে কচলে ধুয়ে নিতে হবে।

পঞ্চম ধাপ: পরিষ্কার কাপড় বা শুধু এককভাবে ব্যবহার করা হয় এমন তোয়ালে দিয়ে হাত মুছে নিতে হবে।

তাই সাবান, হ্যান্ডওয়াশ বা স্যানিটাইজার যা-ই হোক- নিজে ও অন্যদের নিরাপদ রাখতে স্বাস্থ্যবিধির এই অনুষঙ্গটি মেনে চলুন।

তথ্যসূত্র : https://corona.gov.bd/why-do-we-have-to-wash-hands/

Scroll to Top