কেন ভালো করে হাত ধুতে হবে?

বাংলাদেশে করোনাভাইরাস মহামারী অনেকটা নিয়ন্ত্রণে চলে এলেও সংক্রমণ এখনো থেমে যায়নি। করোনাভাইরাস থেকে বাঁচতে দেশজুড়ে দ্রুত গতিতে চলছে টিকাদান কার্যক্রম। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মহামারী থেমে গেলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। আপনি ও আপনার পরিবারকে করোনাসহ অন্যান্য রোগবালাই থেকে মুক্ত রাখতে একটি অনন্য পদ্ধতি হল- নিয়মিত হাত ধোয়া বা স্যানিটাইজ করা।
diseases.

কেন হাত ধোয়াটা জরুরি?
আমরা সকলেই জানি, করোনাভাইরাস এবং কিছু কিছু রোগ হাঁচি ও কাশির মাধ্যমে ছড়ায়। কোনো ব্যক্তি যখন হাঁচি কিংবা কাশি দেয়, তখন এই ভাইরাসটি মানবদেহ থেকে বিভিন্ন বস্তুর উপরিতলে ছড়িয়ে পড়ে। অন্য কেউ যদি সেখানে হাত দিয়ে স্পর্শ করেন তখন ভাইরাসটি হাতে আটকে যায়। এই হাত কোনো কারণে ব্যক্তির নাক, মুখ কিংবা চোখের সংস্পর্শে এসে শরীরে প্রবেশ করলেই তিনি করোনাভাইরাসে বা রোগটিতে সংক্রমিত হয়ে যান এবং কয়েকদিনের ব্যবধানে অসুস্থ হয়ে পড়েন। করোনাভাইরাস ছাড়াও অন্যান্য ভাইরাস হাতের মাধ্যমে খাবারের সঙ্গে আমাদের দেহে প্রবেশ করে আমাদের অসুস্থ করে দিতে পারে। এ কারণেই নিয়মিত হাত ধোয়াটা জরুরি।

Scroll to Top